কোপা আমেরিকায় বৈষম্যের শিকার কানাডা!

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৬:১২আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬:১২

কোপা আমেরিকায় আয়োজক যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। এবার কানাডাও টুর্নামেন্টকে কেন্দ্র করে অভিযোগের আঙুল তুলেছেন। দলটির কোচ জেসে মার্শের দাবি, বৈষম্যের শিকার হয়েছেন তারা। তার মতে, টুর্নামেন্টে কানাডার সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো আচরণ করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার এই টুর্নামেন্টে কানাডা এবারই প্রথম অংশ নিয়েছে। অংশ নিয়েই খেলেছে সেমিফাইনাল। আর্জেন্টিনার কাছে প্রথম সেমিফাইনালে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে কানাডা ১৪টি হলুদ কার্ড দেখায় সেখানে বৈষম্যের প্রসঙ্গ টেনেছেন তিনি, ‘কনকাকাফ দলগুলোর বেলায় প্রতি ফাউলের জন্য হলুদ কার্ডের হার ছিল অনেক বেশি।’  

দ্বিতীয় সেমিফাইনালে হওয়া উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচটি এখন সবচেয়ে বেশি আলোচনায়। ওই ম্যাচে কলম্বিয়ান সমর্থকদের ওপর চড়াও হয় বেশ কয়েকজন উরুগুয়ে খেলোয়াড়। উরুগুয়ের দাবি, তাদের পরিবারের সদস্যদের আক্রমণ করা হয়েছিল। যার প্রতিক্রিয়ায় স্ট্যান্ডে পাল্টা হানা দেন ডারউইন নুনেজরা। এই ঘটনায় উরুগুয়ে কোচ দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও আয়োজক যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। উরুগুয়ের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচের আগে কানাডা কোচ এই প্রসঙ্গে বলেছেন, নিজেদের বেলায় এমনটা হলে নিষেধাজ্ঞার মুখে পড়তেন তারা, ‘অবশ্যই আমরা চাইবো না কোনও খেলোয়াড়ের পরিবার ক্ষতিগ্রস্ত হোক। তবে এটা জানি আমার দল যদি এভাবে প্রতিক্রিয়া দেখাতো, তাহলে কঠিন শাস্তি পেতে হতো।’     

তার পরই তিনি জানান, টুর্নামেন্টে বর্ণবাদী গালিসহ দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়েছে কানাডার সঙ্গে, ‘আমাদের খেলোয়াড়দের ঢুস দেওয়ার ঘটনা ঘটেছে। সরাসরি এবং সোশ্যাল মিডিয়ায় তাদের বর্ণবাদী গালিও দেওয়া হয়েছে... আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকদের মতো আচরণ করা হয়েছে।’      

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম