ফাইনালে স্পেনকে ফেভারিট মনে করছেন না কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৮:২৩আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৮:২৩

ইউরো চ্যাম্পিয়নশিপে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে স্পেন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে তারা টানা ছয় ম্যাচ জিতেছে। আর একটি জিতলেই রেকর্ড চতুর্থ ট্রফি তাদের হাতে উঠবে। প্রত্যাশিতভাবে তারা ফেভারিট হিসেবে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। কিন্তু ফেভারিট তত্ত্বের বিরোধী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

জার্মানি ও ফ্রান্সের মতো দলকে নকআউটে হারিয়ে ফাইনালে স্পেন। দাপট দেখিয়ে দুটি ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ইংল্যান্ড নকআউটের তিন ম্যাচেই বেশ ভুগেছে। তবুও স্পেনকে ফেভারিট মানতে নারাজ ফুয়েন্তে।

৬৩ বছর বয়সী কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফেভারিট বলে কিছু নেই। এটা হবে সমানে সমান লড়াই, যেমনটা হয়েছিল আগের নকআউটগুলোতে। যদি আমরা ওই ম্যাচগুলোর চেয়ে ভালো কিছু করতে না পারি, আমাদের জেতার সুযোগ নেই এবং যদি একই ভুল করি।’

তবে নির্ভার হয়ে তার দল ফাইনাল খেলতে যাচ্ছে, বললেন ফুয়েন্তে, ‘এখানে আসতে পারা চমৎকার। আমরা ফাইনালে উঠে রোমাঞ্চিত। অন্যতম বড় অর্জন এটা। তবে আমরা নির্ভার এবং খেলতে মরিয়া হয়ে আছি। রবিবার হতে যাচ্ছে দুর্দান্ত একটি দলের বিপক্ষে কঠিন খেলা, টুর্নামেন্টের দুই সেরা দলের মধ্যে।’

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ গোল করেছে স্পেন। ফুয়েন্তে বললেন, ফাইনালেও তার দল আক্রমণাত্মক খেলবে, ‘আমরা যদি স্পেন না হই, তাহলে সুযোগ পাবো না। আমরা উন্নতি করতে পারি, আমাদের খেলার ধরন ধরে রেখে নিজেদের শক্তি দিয়ে খেলতে হবে। তাহলেই আমরা জিতবো, জেতার সুযোগ পাবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের