আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল কেন দেরিতে শুরু?

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ০৬:২৫আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩৪

কলম্বিয়া-উরুগুয়ের সেমিফাইনাল শেষে ম্যাচে লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। সহিংসতা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতে। সেই ঘটনার তদন্ত চলমান। এরই মধ্যে দর্শক-সমর্থকরা হইচই বাঁধালো ফাইনালের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে। গেটের সামনে তাদের হুড়োহুড়িতে আধঘণ্টা পেছায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার কোপা আমেরিকা ফাইনাল। পরে তা বেড়ে দাঁড়ায় ১ ঘণ্টা ১৫ মিনিটে!

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা ঘণ্টাখানেক আগে এক্স-এ জানায়, ৩০ মিনিট পিছিয়েছে খেলা। তারা লিখেছে, ‘আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা টিকিট কিনেছেন, তাদেরই কেবল গেট খোলার পর ঢুকতে দেওয়া হবে। আমরা আপনাদের আরও জানিয়ে রাখছি, ম্যাচ ৩০ মিনিট দেরিতে শুরু হবে, রাত ৮-৩০ মিনিটে।’

বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন শুরু হবে সাড়ে ৭টা ১৫ মিনিটে।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল দেখতে শত শত দর্শক সমর্থকরা লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু ৫টার সময় গেট খোলার কথা থাকলেও আরও এক ঘণ্টা বন্ধ থাকায় ধৈর্য হারান তারা। 

নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, গেটগুলো খেলার সময় জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন ভক্তরা। এজন্য গেটগুলো বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, শত শত ভক্ত তাড়াহুড়ো করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। ম্যাচের টিকিট তাদের কাছে ছিল কি না সন্দেহ প্রকাশ করেন তিনি।

এই উচ্ছৃঙ্খল অবস্থার বর্ণনা দিয়ে ডেভিড ফার্নান্দেজ নামের এক কলম্বিয়ান ভক্ত বলেছেন, ‘একেবারে বাজে অবস্থা, লোকেরা যেন পাগল হয়ে গেছে। তারা অপেক্ষা করতে চাইছিল না। যে যেভাবে পারে ঢোকার চেষ্টা করেছে। তারা তিনটি ভিন্ন সময়ে গেট খুলেছে। দুই থেকে তিন মিনিট অবস্থা ভালো ছিল, তারপর সবাই হুড়োহুড়ি করে।’

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি