ইনজুরির সবশেষ অবস্থা জানালেন মেসি, ‘আমি ভালো আছি’

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১১:০৬ আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:০৬

কলম্বিয়ার বিপক্ষে ঘাম ঝরিয়ে কোপা আমেরিকার ফাইনালে জিতলো আর্জেন্টিনা। বদলি নামা লাউতারো মার্টিনেজের গোলে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা ট্রফি হাতে নিলো আলবিসেলেস্তেরা। এই ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচে গোড়ালির চোটে কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে আসতে হয় তাকে। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জেতার একদিন পর মেসি তার চোটের সবশেষ অবস্থা জানালেন।

প্রথমার্ধে একবার চোট পেয়ে উঠে দাঁড়ালেও ৬৪ মিনিটে বলের পেছনে ছুটতে গিয়ে পড়ে যান মেসি। দুই মিনিট পর মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন। তাকে কাঁদতে দেখা যায় ড্রেসিংরুমে। দল ভুগতে থাকায় চোখেমুখে ছিল অস্থিরতার ছাপ। শেষ পর্যন্ত তার ধৈর্যের পুরস্কার পেয়েছেন ১১২তম মিনিটের গোলে।

‘কোপা আমেরিকা শেষ এবং প্রথমেই মেসেজ ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই।’- ইনস্টাগ্রামে লিখেছেন মেসি।

ডানপায়ের চোট প্রসঙ্গে তিন যোগ করেন, ‘আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমি আশা করি ভালো লাগার ফুটবল খেলার জন্য খুব শিগগিরই মাঠে ফিরবো। আমি খুশি, খুব খুশি। বিশেষ করে আমরা যেটা চেয়েছিলাম, সেই লক্ষ্য অর্জন করার কারণে।’

মেসির গোড়ালির ইনজুরি তাকে কতদিন সাইডলাইনে রাখবে, সেটা এখনও পরিষ্কার নয়। 

/এফএইচএম/
সম্পর্কিত
ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতিপক্ষ নিয়ে নাটকীয়তা
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বশেষ খবর
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন