রিয়ালে মদরিচের চুক্তির মেয়াদ বাড়লো

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৮:২৬আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৪১

টনি ক্রুসের অবসরের পর ধারণা করা হচ্ছিল, বুটজোড়া তুলে রাখতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার লুকা মদরিচ। সেসব আলোচনার মাঝেই রিয়ালে চুক্তির মেয়াদ বাড়লো ক্রোয়েশিয়ান তারকার। স্প্যানিশ ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ বেড়েছে আরও এক বছর! 

নতুন চুক্তির ফলে ২০২৫ সাল পর্যন্ত বার্নাব্যুতেই থাকবেন ৩৮ বছর বয়সী। ২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ী গত মৌসুমে রিয়ালের হয়ে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। জিতেছেন চতুর্থ লা লিগা শিরোপাও। মদরিচের পূর্বের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২৪-২৪ মৌসুমে। 

রিয়াল মাদ্রিদে মদরিচের চেয়ে আর কেউ বেশি শিরোপা জিততে পারেননি। ২০১২ সালে স্প্যানিশ জায়ান্টে যোগ দেওয়ার পর ২৬টি ট্রফি জিতেছেন। 

রিয়ালে তার সতীর্থ জার্মান মিডফিল্ডিার টনি ক্রুস ইউরো থেকে বিদায়ের পরই অবসরের ঘোষণা দিয়েছেন। মদরিচ অবশ্য এখনই ক্রোয়েশিয়াকে বিদায় বলছেন না। তিনি খেলে যেতে চান আরও কিছু দিন, ‘আজীবন খেলার ইচ্ছা। কিন্তু সেটা তো সম্ভব না। একটা সময় হবে যখন বুটজোড়া তুলে রাখতে হবে। আমি এখন খেলাটা চালিয়ে যাবো। কিন্তু কতদিন সেটা বলা যাচ্ছে না।’

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের