জয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ রিয়ালের, হেরেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:৪৪

এল ক্লাসিকোয় হারের পর যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম সফর জয়ে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। প্রীতি ম্যাচে চেলসিকে তারা ২-১ গোলে হারিয়েছে। অপর দিকে বার্সেলোনাকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে এসি মিলান। নির্ধারিত সময়ের ম্যাচটি ড্র ছিল ২-২ সমতায়। 

নতুন যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে যুক্তরাষ্ট্র সফরে মাদ্রিদের সঙ্গী হননি। যোগ দেননি জুড বেলিংহ্যামও। তার পরেও জয় পেতে সমস্যা হয়নি দলটির। ১৯ মিনিটে লুকাস ভেসকেস দলকে এগিয়ে নিয়েছেন। ২৭ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। ভিনিসিয়ুসের থ্রু বল ধরে বাম প্রান্তে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান ব্রাহিম ডিয়াজ। 

বিপরীতে সেভাবে ত্রাস ছড়াতে না পারা চেলসি ৩৯ মিনিটে একটি গোল শোধ দিয়েছে। গোলটি করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধ অবশ্য ব্যবধানে হেরফের করতে পারেনি কেউ।

অপর ম্যাচে এসি মিলান-বার্সার নির্ধারিত সময়ের খেলাটি ড্র ছিল ২-২ গোলে। বাল্টিমোরে তার পর শুটআউটে ৪-৩ গোলে জয় নিশ্চিত করেছে মিলান। 

১০ মিনিটে লুকা জোভিচের গোলে মিলান এগিয়ে গেছে। ১৫ মিনিটে ক্রিস্তিয়ান পুলিসিক ব্যবধান বাড়িয়েছেন। তার পর ২২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করে বার্সাকে ম্যাচে ফিরিয়েছিলেন রবের্ত লেভানডোভস্কি। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের