রাতে শুরু ম্যাচ, টেন হ্যাগ বললেন ‘প্রস্তুত নয়’ ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৭:০৯আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৭:০৯

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামকে ঘরের মাঠে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। হুট করে ইনজুরিতে জর্জরিত ক্লাবটি। প্রাক মৌসুমের প্রস্তুতিতে বাধ সেধেছে লেনি ইয়োরো, রাসমুস হয়লুন্দ ও লুক শর ইনজুরি। তিন জনই সাইডলাইনে। এই অবস্থায় কোচ এরিক টেন হ্যাগ স্বীকার করলেন, তার দল লিগ শুরু করতে প্রস্তুত নয়!

গত লিগ মৌসুম ম্যানইউ যেন ভুলে যেতে পারলেই বেঁচে যায়। লিগ ইতিহাসে সবচেয়ে বাজে শেষ হয়েছিল তাদের, ছিল অষ্টম স্থানে। টেন হ্যাগের চাকরি তো চলেই গিয়েছিল। কিন্তু এফএ কাপের ফাইনালে ম্যানসিটিকে হারানোর পর নতুন মালিক জিম র‌্যাটক্লিফ তার ওপর আস্থা রেখে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। প্রায় ১৫ কোটি পাউন্ড খরচ করে ইয়োরো, জোশুয়া জির্কজি, মাথিয়াস ডি লিট ও নোসাইর মাজরাওয়িকে এনে শক্তিশালী করা হয়েছে দল। এবার নিজেদের সেরাটা দিতে চায় তারা, কিন্তু ইনজুরির আঘাত তাদের অস্বস্তিতে রেখেছে।

বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ডাচ কোচ বললেন, ‘দল প্রস্তুত নয় কিন্তু লিগ শুরু হচ্ছে। আমরা এটার থেকে পালাতে পারবো না, এটাকে মোকাবিলা করতেই হবে।’

ডি লিট ও মাজরাওয়ি দুজনেই আয়াক্সে টেন হ্যাগের অধীনে খেলেছেন। ফুলহ্যামের বিপক্ষে তাদের স্কোয়াডে থাকা নিশ্চিত করেছেন কোচ। টেন হ্যাগ বললেন, ‘যে খেলোয়াড়রা নেই, তাদের নিয়ে ভাবলে চলবে না। গত মৌসুমে আমি সবসময় এটা বলেছি। যাদেরকে পাওয়া যাবে, তাদের নিয়ে দল করতে হবে। আমাদের দলে যারা আছে, তাদের নিয়ে শক্তিশালী দল করা যাবে।’

নতুন মৌসুমের পর্দা ওঠা ম্যাচ কমিউনিটি শিল্ডে পেনাল্টি শুটআউটে ম্যানসিটির কাছে হেরে গিয়েছিল ম্যানইউ। এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজছেন টেন হ্যাগ। তার আশা, দ্রুত দল ঘুরে দাঁড়াবে, ‘আমরা শতভাগ দিতে পারছি না। তবে ম্যাচ ধরে ধরে উন্নতি করতে হবে, দলের সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনতে হবে। আমরা দেখবো, কত তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াতে পারি।’

গত ফেব্রুয়ারিতে ২০ বছরে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের কাছে হেরেছিল ম্যানইউ। ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ দলটি শুরুতেই ওই ম্যাচের পুনরাবৃত্তির শিকার হলে যে বড় ধাক্কা খাবে, সেটা বলাই যায়।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী