ঘরের মাঠে জিতে প্রিমিয়ার লিগ শুরু আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২৪, ২১:৫৮আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২২:৪১

গত ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ শুরুর পর রানার্সআপ হয়ে মৌসুম শেষ করতে হয়েছিল আর্সেনালকে। শনিবার এমিরেটস স্টেডিয়ামে তারা নতুন মৌসুম শুরু করলো। প্রত্যাশিত জয়ে আরেকবার নতুন মিশনে নেমেছে গানাররা। উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বল পায়ে রাখায় দুই দলই সমানতালে লড়েছে। তবে দুই অর্ধে দুই গোল করে জয় আদায় করে নেয় আর্সেনাল।

১৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বেন হোয়াইটের ডানপায়ের শট রুখে দেন উলভস কিপার হোসে সা।

পরের মুহূর্তেই কাই হ্যাভার্জের শট ব্লক করেন অতিথি দলের এক ডিফেন্ডার। কিছুক্ষণ পরই সাকার বাঁ পায়ের নিচু কোনাকুনি শট প্রতিহত করেন সা। ১৫ মিনিটে হোয়াইট শট নিলে গোলবারের কাছ দিয়ে মিস হয়।  দুই মিনিট পর সাকাকে রুখে দেন উলভস কিপার। ডেকলান রাইস আকাশের দিকে বল মারেন।

মুহুর্মুহু আক্রমণে শেষ পর্যন্ত গোলের দেখা পায় আর্সেনাল। ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে বুকায়ো সাকার ক্রসে হেড করে উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান হ্যাভার্জ।

২৮ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে উলভস। ফ্রি কিক থেকে জ্যা-রিকনার বেল্লেগার্দের ডান পায়ের শট অল্পের জন্য জালে জড়ায়নি। সাত মিনিট পর স্বাগতিক কিপার ডেভিড রায়ার পরীক্ষা নেয় উলভস। হোয়াং হি চ্যানের ক্রস থেকে জোর্গেন স্ত্রান্দ লারসেনের হেড রুখে দেন কিপার।

শেষ দিকে বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি সুযোগ পেলেও নষ্ট করলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে বেশ ‍কিছু সুযোগ নষ্ট করে আর্সেনাল। অন্যদিকে ঘড়ির কাঁটা ঘণ্টা পার হওয়ার পর উলভস সমতা ফেরানোর বেশ কাছে ছিল।

৬১ মিনিটে রায়ান নৌরির বাঁ পায়ের শট গোলপোস্টের ডান দিক দিয়ে বেরিয়ে যায়। তিন মিনিট পর রদ্রিগো গোমেজও প্রায় একইভাবে গোল মিস করেন। ৬৭ মিনিটে ম্যাথিউস কুনহার বাঁপায়ের শট রুখে দেন রায়া।

উলভসের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আর্সেনাল ৭৩ মিনিটে। স্কোর ২-০ হয় প্রথম গোলের দুই কারিগরের নৈপুণ্যে। এবার সাকাকে গোল বানিয়ে দিতে সাহায্য করেন হ্যাভার্জ। বক্সের ডানদিক থেকে দারুণ ড্রিবলিংয়ে সামনের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে পড়েও বাঁ পায়ের শটে জালে বল জড়ান সাকা।

এই দুই গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। জযের হাসি নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস