দিবালার আকাঙ্ক্ষা পূরণ করলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১৩:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৩:৩১

পাওলো দিবালার জন্য সুখবর। আকস্মিকভাবে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন তিনি। 

সৌদি আরবের আল কাদসিয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতালি রাজধানী থেকে যাওয়ার সিদ্ধান্তের পুরস্কারই হয়তো পেলেন রোমা অ্যাটাকার।

এক সপ্তাহ আগে আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছিল। ইনজুরির কারণে এই দলে নেই লিওনেল মেসি। অবসর নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। তাদের অনুপস্থিতিতে দিবালাকে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু ২৮ জনের ওই দলে কোচ লিওনেল স্কালোনি তাকে ডাকেননি।

সৌদি আরবের ক্লাবে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরপর ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে যুক্ত করা হলো দলে। 

আল কাদসিয়াকে ফিরিয়ে দেওয়ার পর দিবালা বলেছিলেন, ‘আমি আর্জেন্টিনা জাতীয় দলে ফিরতে চাই। সৌদির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমি অনেক কিছু ভেবেচি। আমার পরিবার, আমার স্ত্রী, দল, শহর, জাতীয় দলে আমার ফেরার আকাঙক্ষা। এটা শুধু টাকার ব্যাপার চিল না। যখন আপনি সংখ্যাগুলোর দিকে তাকাবেন, তখন কোনও কিছু ভাববেন না। কিন্তু শেষ পর্যন্ত আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

চিলির বিপক্ষে ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে বিশ্ব চ্যাম্পিয়নরা  সুবিধাজনক অবস্থানে। ৬ ম্যাচে ৫ জয় আর ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে স্কালোনির দল।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি