কাঠমান্ডুতে ফ্লাইট বিড়ম্বনায় বাংলাদেশের চ্যাম্পিয়ন দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১২:৩১আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৪

আগের দিন বিকালে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়ে  সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ । আজ বৃহস্পতিবার দুপুরে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা  চ্যাম্পিয়ন দলের । কিন্তু নির্ধারিত ফ্লাইট দুই ঘণ্টার বেশি দেরি করায় মিরাজুল- রাহুলদের দেশে ফিরতে সময় লাগছে। 

বিমানের সূচি অনুযায়ী আজ দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। তবে সেই ফ্লাইট সূচি প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে এখন পৌনে পাঁচটায় পুনঃনির্ধারিত করা হয়েছে। 

আগের সময় অনুযায়ী দলের সবাই ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে যাওয়ায় এখন বসে থাকতে হচ্ছে। তবে  দল সূত্রে জানা গেছে,  ফ্লাইট বিলম্বের বিষয়টি আগেভাগে দলের কেউ কেউ জানলেও তা ম্যানেজার গুরুত্ব দেননি। এ কারণে খেলোয়াড়রা আগভাগে বিমানবন্দরে এসে কিছুটা বিরক্ত। 

বিকালে ঢাকায় এসে বিমানবন্দরে সংবর্ধনার পর বাফুফে ভবনেও মারুফুল হকের শিষ্যদের জন্য আনুষ্ঠানিকতা থাকছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের