কাঠমান্ডুতে গোল্ডেন বুট পাওয়া মিরাজুল জাতীয় দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ২১:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১:৪১

ক্লোজড ডোর ম্যাচ আয়োজনের পর ভুটান সফরের জন্য ২৩ জনের চূড়ান্ত সিনিয়র দল দিয়েছেন বাংলাদেশ কোচ। সেখানে নতুন মুখ দুজন— মিরাজুল ইসলাম ও শাকিল আহমেদ তপু।

ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার ঢাকা ছাড়বে দলটি।

শুরুতে ১৪ জনকে ডাকা হয়েছিল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে নেপাল থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছে দল। ওই দল থেকে ভুটান ম্যাচের চূড়ান্ত দলে আছেন মোট চার জন। এদের মধ্যে রাব্বী হোসেন রাহুল ও চন্দন রায় আগেও ডাক পেয়েছিলেন কাবরেরার দলে। গোল্ডেন বুট পাওয়া মিরাজুল ও ডিফেন্ডার তপু এবারই প্রথম।

সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। ফাইনালেও জোড়া গোল করেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফাইনালে দলের তৃতীয় গোলটি করা রাহুলেরও জায়গা হয়েছে দলে।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের ফল ভালো হলেই বাছাইয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল-জামালরা।

কাবরেরার বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যে ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে দল, 'রাহুল ও চন্দন আগের ক্যাম্পে ছিল। মিরাজুল ও তপু একেবারে নতুন। প্রথম ম্যাচের আগে আমরা পাঁচ থেকে ছয় দিন প্রস্তুতির জন্য সময় পাবো। সেখানকার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে দল খুবই দ্রুত মানিয়ে নেবে এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হবে।'

বাংলাদেশ দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন ও শাকিল আহমেদ তপু।

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায় ও মজিবুর রহমান জনি।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বী হোসেন রাহুল।

/টিএ/
সম্পর্কিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ