হাল্যান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ম্যানসিটি শীর্ষে

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪১

ইপসউইচ টাউনের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকেও ভয়ঙ্কর রূপ দেখালেন আর্লিং হাল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন। তাতে ৩-১ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে গেলো টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি।

হাল্যান্ড শুরুতে একটি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে দশম মিনিটে আর ভুল করেননি। সহজেই আলফোন্সে আরেওলাকে পরাস্ত করে জাল কাঁপান।

১৮ মিনিটের পরে ওয়েস্ট হ্যাম গোল শোধ দেয়। জ্যারড বাওয়েনের ক্রস রুবেন দিয়াসের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। তবে হাল্যান্ড আধঘণ্টার মাথায় আবার সিটিকে লিড এনে দেন।

৮৩তম মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। তিন ম্যাচে এটি তার সপ্তম গোল। আর সিটি তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে জায়গা করে নিলো।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম