ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হেরে প্রিমিয়ার লিগ শুরু করেছিল চেলসি। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে লিগ মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও জয়ের দেখা পেলো না তারা। লিড নিয়েও পয়েন্ট হারালো ব্লুরা।
ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এদিন ম্যাচের আগে নতুন চুক্তি জ্যাডন সানচোকে পরিচয় করিয়ে দেয় তারা। ইংলিশ ফরোয়ার্ডের এদিন বেঞ্চেও জায়গা হয়নি।
ঘরের মাঠে এই লিগ মৌসুমে প্রথম গোলের দেখা পায় চেলসি ২৫ মিনিটে। নিকোলাস জ্যাকসন গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। হাফটাইমে তারা এগিয়ে থেকে শেষ করে।
কিন্তু এবেরেচি এজে দুর্দান্ত এক গোল করে ৫৩ মিনিটে সমতা ফেরান। আর লিড নিতে পারেনি চেলসি। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে টানা দ্বিতীয় ম্যাচ জিততে পারেনি তারা।
আগের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল চেলসি। ননি মাদুয়েকে করেছিলেন হ্যাটট্রিক।
এই লিগের প্রথম তিন ম্যাচেই সব ফল দেখে ফেললো চেলসি, হার-জয়; এবার ড্র!
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেলো চেলসি। আর সমান খেলে প্রথম পয়েন্ট পেলো ক্রিস্টাল, তাদের অবস্থান ১৬ নম্বরে।









