হারের পর ঘুরে দাঁড়ালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুরুটা প্রত্যাশা মতো হয়নি। ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। বেলজিয়ামের বিপক্ষে আধিপত্য দেখিয়ে ম্যাচটা জিতেছে ২-১  গোলে।

প্রথম ম্যাচের ধাক্কার পর শুরুর একাদশে ৮টি পরিবর্তন এনেছিলেন কোচ। ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও। এমন ম্যাচে শুরুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে গুছিয়ে নেয় ফ্রান্স। যার ফলও পেয়ে যায় ২৯ মিনিটে। লিড এনে দেন কোলো মুয়ানি। শুরুতে দেম্বেলের শট এক হাতে রুখে দিয়েছিলেন বেলজিয়ান গোলকিপার। সেই বল মুয়ানির সামনে পড়লে মুহূর্তেই জাল কাঁপান তিনি। অবশ্য শুরুতে ফরাসিরা ছন্দ ফিরে পাওয়ার আগে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল বেলজিয়াম। লুইস ওপেন্দা গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি।

দেম্বেলে শুরু থেকেই ছিলেন বিপজ্জনক। যার পুরস্কার অবশেষে পান ৫৭ মিনিটে। জটলার মধ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বোকা বানান বেজিয়ান গোলকিপারকে।

এমবাপ্পে শেষ পর্যন্ত বদলি হয়ে মাঠে নামেন ৬৭ মিনিটে। সঙ্গে নামেন ব্র্যাডলি বারকোলা। শুরুতে নেমে স্কোরশিটে নাম তোলারও চেষ্টা করেন এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে দুরূহ কোণ থেকে শটও নিয়েছিলেন। দুর্ভাগ্য লক্ষ্যে থাকেনি তা। তার পর ৮৬ মিনিটে আবার শট নিলে সেটা সেভ করেছন বেলজিয়ান গোলকিপার কাস্টিলস। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের