ম্যানইউর জয়ে ফেরার দিনে গোলখরা কাটালেন র‌্যাশফোর্ড

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২

নতুন চুক্তি ম্যাথিস ডি লিট ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম গোল করলেন। মার্চের পর প্রথমবার জাল কাঁপালেন মার্কাস র‌্যাশফোর্ড। টানা দুই হারের পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলো ম্যানইউ। মৌসুমের প্রথম তিন ম্যাচে হতাশার পাল্লা ভারি হলেও শনিবার ৩-০ গোলের দারুণ জয় পেলো এরিক টেন হ্যাগের দল।

জয় দিয়ে শুরু করলেও ম্যানইউ টানা দুই হারে টেবিলের ১৪তম স্থানে থেকে সাউদাম্পটনের মাঠে নেমেছিল। চার ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে এখন তারা সাতে। এই মৌসুমে লিগে নতুন করে উন্নীত সাউদাম্পটনের পাশে কোনও পয়েন্ট নেই।

সাউদাম্পটন শুরুতে দাপট দেখিয়েছিল। ৩৪তম মিনিটে সুবর্ণ সুযোগও তারা পেয়েছিল। কিন্তু ক্যামেরন আর্চারের দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা তাদের হতাশায় ভাসান। 

এক মিনিট পরই সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের ব্যথিত করে জাল কাঁপান ডি লিট। ব্রুনো ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে হেড করেন তিনি।

১৩ ম্যাচ গোলহীন থাকা র‌্যাশফোর্ড তার খরা কাটান বিরতির ঠিক আগে। ৪৫তম মিনিটে ১৮ গজ বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৭৯তম মিনিটে ডিফেন্ডার জ্যাক স্টিফেন্সকে মাঠ ছাড়তে হয়। আলেহান্দ্রো গারনাচোকে কঠিন ট্যাকেল করে লাল কার্ড দেখেন তিনি। ১০ জনের সাউদাম্পটনকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোল দেন গারনাচো।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম