নটিংহ্যামের কাছে প্রথম হার দেখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬

টানা তিন ম্যাচ জয়ে প্রিমিয়ার লিগে উড়ছিল লিভারপুল। কিন্তু তাদেরকে চমকে দিলো নটিংহ্যাম ফরেস্ট। শনিবার অ্যানফিল্ডে ১-০ গোলে হারলো লিভারপুল, আর্নে স্লট দেখলেন প্রথম হার।

প্রথমার্ধে স্বাগতিকরা দাপট দেখায়। ১৭তম মিনিটে লুইজ দিয়াজ পোস্টে আঘাত করেন। বাকি সময়ে আক্রমণে গেলেও লিভারপুলের অ্যাটাকাররা ছন্দে ছিলেন না। সুযোগ তৈরি করতে পারলেও লক্ষ্যে রাখতে পারেননি।

সুযোগ নষ্টের মাশুল শেষ পর্যন্ত গুনতে হয়েছে লিভারপুলকে। ৭২তম মিনিটে অ্যান্থনি এলাঙ্গা খুঁজে পান ক্যালাম হাডসন-ওডোয়কে। চমৎকার ক্রসে ২৩ বছর বয়সী উইঙ্গার কাট করে ঢুকে পড়েন, তারপর বাঁকানো শটে গোলকিপার আলিসনকে পরাস্ত করেন।

স্লটের অধীনে প্রথম তিন ম্যাচে কোনও গোলই হজম করেনি লিভারপুল। চতু্র্থ ম্যাচে গোলপোস্ট অক্ষত রাখতে না পারলেও পয়েন্ট আদায়ের সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা। শেষ দিকে সুযোগ নষ্ট হয়। কর্নার থেকে উড়ে আসা বলে ভার্জিল ফন ডাইকের হেড গোলবারের ওপর দিয়ে গেলে সমতা ফেরাতে পারেনি তারা।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো লিভারপুল। তবে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করলো ম্যানসিটি (১২)।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম