হঠাৎ দৃশ্যপটে তরফদার, বাফুফে সভাপতি নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৭

আগের দিন বাফুফে সভাপতি পদে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২৪ ঘণ্টা না যেতেই আজ রবিবার বিকালে আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও সংগঠক তরফদার রুহুল আমিন।

ঐক্যমতের ভিত্তিতে ব্যানারে লিখে বাফুফেতে তরফদারের সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাটি দেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ফোরাম কর্তা অ্যাডভোকেট আলী ইমাম তপন।

তরফদার বক্তব্য দিতে এসে বলেছেন, ‘যে ঘোষণা তারা দিয়েছেন, আমি তা সাদরে গ্রহণ করলাম। ফুটবলের সেই দিনগুলো নেই, হারিয়ে গেছে। ২০০৮ এর পর ফুটবল তলানিতে গেছে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে দল। এরপর থেকে হারতে হারতে নিচের দিকে আছি। আজ র‌্যাঙ্কিং ১৮৪ তে এসেছে। এখান থেকে ওঠানো কঠিন। মাঠের খেলা টেবিলে চলে এসেছে। সারা দেশে এর চর্চা হলে ঠিকই বিশ্ব মানচিত্র জায়গা করে নেওয়া যেতো।’

এরপরই তার কথা, ‘গত ১৬ বছর ফুটবলকে জাগতে দেওয়া হয়নি। আমি ফুটবল নিয়ে অনেক কাজ করেছি, জেলা ও বিভাগে। প্রচুর খেলোয়াড় উঠে এসেছে। ওই সময় প্রতিকূল অবস্থায় কাজ করেছি। বাফুফে চায়নি আমরা কাজ করি। ১৮ কোটি দেশের লোক সীমানা পার হতে পারি না, এটা বিশ্বাস করা কঠিন। আমি কাউকে দোষ দিতে চাই না।’

নিজের কথা বলতে গিয়ে এই সংগঠক বলেছেন, ‘২০২০ সালে প্যানেল তৈরি করে এগোলাম। দেশেও থাকতে পারলাম না। অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায়িক দিক দিয়ে। এজেন্সি দিয়ে হয়রানি করা হয়েছে। সাইফ স্পোর্টিং বন্ধ করে দেওয়া হয়েছে।’

ফুটবলে সভাপতি পদে নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘আমি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে শুরু করবো। ফুটবলকে এসি রুমে রাখবো না। বিকেন্দ্রীকরণ করবো। নতুন করে জাগরণ তৈরি করবো। চার বছরে কী করবো, সেটাও বলবো।’

আগের কথা তুলে ধরে তরফদার বলেছেন, ‘আগে সাধারণ সম্পাদক সাসপেনশন হয়েছে। এনএসসসির টাকা ঠিকমতো ব্যবহার হয়নি। তবে নির্বাচিত হতে পারলে আমি সবাইকে নিয়ে কাজ করবো। সামনের দিকে সব পরিষ্কার হবে। এবার আমার বিশ্বাস কাউন্সিলররা তাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন।’

এসময় মঞ্চে ছিলেন সাবেক তারকা ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এছাড়া মঞ্চের সামনে ছিলেন সাবেক তারকা ও বিএনপি নেতা আমিনুল হক, খায়রুল কবির খোকন ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তারাসহ অন্যরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি