এমবাপ্পেকে নিয়ে ভিনিসিয়ুস, রদ্রিগোদের সতর্ক করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৮

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরই কিলিয়ান এমবাপ্পেকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন নেইমার। শুরুর দিকে তাদের বন্ধুত্ব ছিল দেখার মতো। কিন্তু কয়েক বছর যেতে সেই সম্পর্কে ভাটা পড়েছিল। গত বছর নেইমার সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন, আর এই মৌসুমে এমবাপ্পে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। যেখানে নেইমারের জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাও আছেন। ফরাসি ফরোয়ার্ডের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।

সাংবাদিক সিরিল হানোনা ইউরোপ ওয়ানকে জানালেন, নেইমার রিয়ালের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এমবাপ্পের ব্যাপারে তাদের সাবধান করে দিয়েছেন। একই সঙ্গে এটাও বলেছেন যে, ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে খেলা নরকযন্ত্রণার মতো।

হানোনা বলেছেন, ‘ব্রাজিলিয়ানরা (রিয়াল মাদ্রিদের) নেইমারের বন্ধু। নেইমার ও এমবাপ্পের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলতো। নেইমার এমবাপ্পের সম্পর্কে ব্রাজিলিয়ানদের কাছে একটি বার্তা দিয়েছে। তিনি তাদেরকে বলেছেন, এটা ছিল বিপর্যয়। নরকযন্ত্রণার মতো।’

ছয় বছরে পিএসজিতে দুজনে একসঙ্গে খেলেছেন ১৩৬ ম্যাচ, গোল ৫৪টি। দুজনের মধ্যে সম্পর্কের অবনতির কথা প্রকাশ্যে আসে ২০২২  সালের সেপ্টেম্বরে। এমবাপ্পে স্বীকার করেন, নেইমারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি আর হয়নি। এমনকি দুজন অনেক দূরে থাকলেও!

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি