ঠাসা সূচি নিয়ে আলিসনের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪

চ্যাম্পিয়নস লিগ নতুন ফরম্যাটে শুরু হচ্ছে মঙ্গলবার রাত থেকে। এবার বড় পরিসরে হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। দর্শক ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খেলোয়াড় ও কোচরা। লিভারপুল গোলকিপার আলিসন বেকার তো দায়িত্বশীলদের ওপর ক্ষুব্ধ।

নকআউট পর্বে যাওয়ার আগে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলবে, গত আসরগুলোর চেয়ে দুটি বেশি। আর লিগ পর্বের শীর্ষ আটটি দল যাবে শেষ ষোলোতে। বাকি আট দলের জায়গা নিতে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে অফ। সেখানেও দুটি করে ম্যাচ বাড়তি খেলতে হবে।

আলিসন বললেন, নতুন ফরম্যাট করার আগে উয়েফার উচিত ছিল খেলোয়াড়দের সঙ্গে আলাপ করা। তার ভাষ্য, ‘ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়রা কী ভাবছে, কেউ জানতে চায় না। হয়তো আমাদের মতামতের মূল্য নেই। কিন্তু সবাই জানে আমরা বেশি ম্যাচ নিয়ে কী ভাবছি। সবাই এনিয়ে কথা বলতে বলতে ক্লান্ত।’

ব্রাজিলিয়ান কিপার আরও বললেন, ‘অনেক খেলোয়াড় ইতোমধ্যেই এনিয়ে কথা বলেছে। ক্লান্ত থাকলে তো শীর্ষ পর্যায়ে খেলা যায় না। আমি তো চাই যে ম্যাচেই খেলি, যেন সেরাটা দেই। এই মুহূর্তে মনে হচ্ছে না আমরা ফুটবল ও খেলোয়াড়দের স্বার্থে সমাধানের পথে আছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের