পরলোকে স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪

বিমল কর, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্য ও নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিমল।

১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন ভারতের বিভিন্ন প্রদেশে। মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। ঢাকায় তিনি আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন।

স্বাধীনতার পর বিমল খেলেন ভিক্টোরিয়ার হয়ে। পরে নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন।

চট্টগ্রামের ফুটবলে পরবর্তী সময়ে রেখেছেন অবদান। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জীবনের শেষ সময়ে।

বিমলের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে
কাদের মির্জা ও তার গৃহিণী স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ পেলো দুদক
কাদের মির্জা ও তার গৃহিণী স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ পেলো দুদক
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না