প্যালেসের সঙ্গে ম্যানইউর পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫২

গত সপ্তাহে বার্নলিকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে ৭-০ গোলে জেতা দলটি প্রিমিয়ার লিগে ফিরে হতাশ করলো। শনিবার সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করলো এরিক টেন হ্যাগের দল।

ম্যানইউ আধিপত্য বিস্তার করে খেলেছে। তবুও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। অবশ্য গত মৌসুমে প্যালেসের কাছে ১-০ ও ৪-০ গোলে হারের পর এই ফল কিছুটা হলেও তাদের তৃপ্তি এনে দিতে পারে।

টেন হ্যাগের দল জিতেই মাঠ ছাড়ার মতো খেলেছিল। কিন্তু দুটি সুবর্ণ সুযোগ নষ্ট হয় ক্রসবারের কারণে। প্রথমার্ধে কয়েক সেকেন্ডের ব্যবধানে আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফের্নান্দেসের শট ক্রসবারে আঘাত করলে দুজনের চোখই কপালে উঠেছে।

অন্যদিকে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে প্রথমার্ধে সেভাবে কোনও পরীক্ষা দিতে হয়নি। তবে গত দুই ম্যাচ জয়ে অনুপ্রাণিত প্যালেস শেষ পর্যন্ত গোলের চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে ওনানা অবিশ্বাস্য ডাবল সেভে স্বাগতিকদের রুখে দেন। ডাইভ করে প্রথমে এডি এনকেতিয়াহর শট ফিরিয়ে দেন, তারপরই ফিরতি শটে ইসমাইলা সারের ভলি বাতাসে ভেসে থামান।

পাঁচ ম্যাচে প্রথম ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে এগারোতম ম্যানইউ। ৩ ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে প্যালেস।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম