আর্জেন্টিনার মার্টিনেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২

বিতর্ক সৃষ্টিতে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জুড়ি নেই। তবে এবার আর পার পেলেন না। অশালীন আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তিনি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তার খেলা হচ্ছে না। 

দুটি ঘটনার জন্য মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। যার একটি ঘটেছে সেপ্টেম্বরের ৫ তারিখ চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। তখন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি পেয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেছিলেন আর্জেন্টাইন তারকা। একইভাবে উদযাপন করেছিলেন কাতার বিশ্বকাপ জয়ের পরও। কিন্তু চিলির বিপক্ষে কোড অব কন্ডাক্ট ভেঙেছেন তিনি। আরেকটি হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ২-১ গোলে হারের দিনে ক্যামেরায় ধাক্কা মারার ঘটনা। ওই ঘটনার পর ওই ক্যামেরা অপারেটর জন জ্যাকসন কলম্বিয়ান মিডিয়াকে বলেছিলেন, তিনি মার্টিনেজের কাছে লাঞ্ছিত হয়েছেন। 

ফিফার এই শাস্তি ঘোষণার আগে অবশ্য মার্টিনেজ ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখিয়েছিল। শেষ পর্যন্ত শাস্তির ঘোষণা আসায় তারা বিষয়টা সহজভাবে নিতে পারেনি। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘এখানে উল্লেখ করা প্রয়োজন যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার ডিসিপ্লিনারি কমিটির নেওয়া এই সিদ্ধান্তে  একমত নয়।’

 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি