নির্বাচনে সাব্বির-মানিক-কাননও

বাফুফে সভাপতি পদে চারজন প্রার্থী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ২০:০২আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২০:০২

বাফুফে নির্বাচনে সভাপতি পদে শুরুতে মাত্র দুজনের কথা জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে আজ মনোনয়নপত্র কেনার শেষ দিনে সভাপতি পদেই চারজন প্রার্থী নিশ্চিত হয়েছে। আগেই ছিলেন দুজন। আজ আরও দুজন যোগ হয়েছেন। সব মিলিয়ে ২১টি পদের জন্য ৬২টি জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাফুফে সভাপতি পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল, দিনাজপুরের তৃণমূলের কোচ মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। এই চার প্রার্থীর মধ্যে তাবিথ ও মিজানুর রহমানই শুধু একটি সভাপতি পদে নিয়েছেন। অন্য দুজন সহসভাপতি ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তবে শুরুতে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে তরফদার রুহুল আমিন কেন দাঁড়াচ্ছেন না তার উত্তর পাওয়া যায়নি। যদিও এই সংগঠক আগেই ফুটবল থেকে দূরে  সরে গিয়েছিলেন। এমনকি টেনিসে ও সাঁতারে অর্থ ব্যয় করলেও দ্বিতীয় বিভাগে তার দলই রাখেননি! এ নিয়ে অনেক সমালোচনা হলেও তিনি কোনও কর্ণপাত করেননি। এবার চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর হয়েও সেই দলটি খাবি খাচ্ছে অর্থাভাবে।  শেখ রাসেল শিশু কিশোরের উপদেষ্টা  হঠাৎ সুযোগ বুঝে বাংলাদেশ জিন্দাবাদ বলে নব্য ‘জাতীয়তাবাদী’ সেজে নির্বাচনে আসতে চাইছেন!

তবে মনোনয়নপত্র কিনে বাফুফে ভবনে উপস্থিত সাংবাদিকদের তরফদার পন্থী রেদোয়ান অবশ্য বলেছেন, ‘তরফদার ভাই সভাপতি পদে কেন নির্বাচন করলেন না এটা উনি বলতে পারবেন। আমি সভাপতি ও সহসভাপতি দুই পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা সুযোগ পেলে ফুটবল উন্নয়নের চেষ্টা করবো। তবে এখনও সময় আছে। আলোচনা হতে পারে। ফুটবলের স্বার্থে একক প্যানেল হলে সভাপতি পদ ছাড়তে রাজি রয়েছি।'

সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান ও তরফদার রুহুল আমিন ছাড়াও আছেন মনির হোসেন।

সহসভাপতি চারটি পদে মনোনয়নপত্র কিনেছেন মোট ১২জন। ছাইদ হাসান কানন, সত্যজিদ দাশ রুপু, রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকের মতো সাবেকরা রয়েছেন। সাব্বির তো বলেছেন, 'দেশের ফুটবল উন্নয়নে আমি নির্বাচনে এসেছি। আশা করছি দেশের জন্য কিছু করার সুযোগ পাবো।’

১৫টি সদস্য পদে ৪৩ জন প্রার্থী। সাবেক ফুটবলার ও সংগঠকরা আছেন। আছেন ফিফা থেকে নিষিদ্ধ আবু নাইম সোহাগের স্ত্রীও। সব মিলিয়ে ২৩ লাখ টাকার ফর্ম বিক্রি হয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম