ফিফা থেকে নিষিদ্ধ সোহাগের সঙ্গে ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ২০:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২০:৫৯

বাফুফে নির্বাচন হতে যাচ্ছে ২৬ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত। আজ (রবিবার) তো প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিস এফসির মাঠে সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের আমন্ত্রণে সাবেক ফুটবলার ও সংগঠকরা এসেছিলেন।  প্রীতি ম্যাচও হয়েছে।  তবে এর মধ্যে উপস্থিত হয়েছিলেন আর্থিক অনিয়মের কারণে ফিফা থেকে নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না।

এক ফাঁকে তাবিথের সঙ্গে ছবিও তুলেছেন সোহাগ। বাংলা ট্রিবিউনের কাছে এর ব্যাখ্যাও দিয়েছেন তাবিথ, ‘আমি তো সামাজিক মানুষ।  সোহাগও আজ অন্যদের মতো মাঠে এসেছিল। তাই ছবিও তুলেছে। আমি আর কী বলবো।’

খেলোয়াড়দের সঙ্গে তাবিথ আউয়াল, ছবি: সংগৃহীত প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি’র মাঠে তাবিথের এমন আয়োজনে উপস্থিত হয়েছিলেন অনেক প্রার্থী ও কাউন্সিলর এবং সংগঠকরা। সবাই সবার কাছে ভোটও চেয়েছেন।  সেই আনুষ্ঠানিকতায় তাবিথ আউয়াল সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, ‘গত নির্বাচনে আমি হেরেছিলাম। খেলোয়াড় হিসেবে হার থেকে আমি পুনরায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সামনে বাফুফে নির্বাচন। আমি সভাপতি পদপ্রার্থী। একজন ফুটবলার হিসেবে আমার ফুটবলার ভাই, বন্ধু, অগ্রজ, অনুজদের সমর্থন নিয়েই এগোতে চাই। আজ যারা এখানে এসেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীতেও আপনাদের এই সমর্থন চাই।’

তাবিথ আউয়ালের অনুষ্ঠানে এসেছিলেন অন্যতম সাবেক তারকা ফুটবলার আরমান মিয়া। তিনি তাবিথের প্রতি আস্থা রেখে বলেন, ‘তাবিথ অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। বাংলাদেশের ফুটবলের দায়িত্ব তাবিথ পেলে অবশ্যই ভালো করতে পারবে।’

তাবিথ আউয়ালের আহ্বানে রবিবার জসিমউদ্দিন জোসী, আরমান মিয়া, কায়সার হামিদ, জাকির হোসেন, গোলাম গাউস, বিপ্লব ভট্টাচার্য্য, সুজন, ছাইদ হাসান কানন, শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা ও আবু হাসান প্রিন্সসহ অনেকেই এসেছিলেন।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি