ফিফা ও যুক্তরাষ্ট্রের সভাপতিকে বাংলাদেশের জার্সি দিলেন তাবিথ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ০২:১৬আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:২৭

যুক্তরাষ্ট্রের হয়ে দুটি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন সিন্ডি পারলো কোনে। শুধু অলিম্পিক নয় ১৯৯৯ সালে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ক্যারিয়ার শেষে হয়েছেন সংগঠক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবলের প্রধান কর্তা। আজ সেই যুক্তরাষ্ট্রের সভাপতি পারলোর সঙ্গে দেখা করেছেন তাবিথ আউয়াল। দেখা করে বাংলাদেশ জাতীয় দলের জার্সি তার হাতে তুলে দিয়েছেন! ঠিক এরপরই মিয়ামিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেছেন তাবিথ।  তাকেও বাংলাদেশের জার্সি তুলে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে চলছে ক্লাব বিশ্বকাপ। পাশাপাশি ফিফা এক্সিকিউটিভ সামিটও। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রের পারলোর হাতে উপহার হিসেবে তার ক্যারিয়ারে খেলার সময় প্রিয় ১২ নম্বর সংবলিত জার্সি তুলে দেন। জার্সির পিছনে পারলোর নামও ছিল।

দুই সভাপতির দেখা হওয়ার পাশাপাশি আলোচনাও হয়েছে। বাফুফের অফিসিয়াল ফেসবুক বলছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বড় কর্তা যুক্তরাষ্ট্রের ফুটবল সভাপতির সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন।

পরবর্তীতে ফিফা সভাপতির হাতে ৯ নম্বর জার্সি তুলে দিয়ে তাবিথ বাংলাদেশের ফুটবল উন্নয়নে গঠনমূলক আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও।

/টিএ/এমএস/
সম্পর্কিত
কোলম্যান নাকি অন্য কেউ, নতুন কোচের নাম ঘোষণা সোমবার 
ব্যাংককে ঋতুপর্ণাদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল
হামজা আর কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি যা বললেন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি