বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যা মানতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ২২:০০আপডেট : ০৯ জুন ২০২৫, ২২:৩৪

এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর  মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচ মাঠে বসে দেখতে দর্শকদের আগ্রহ কম নয়। সোমবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দর্শকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে।

এর মধ্যে দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খোলা হবে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি প্রবণতা থাকে। আবার অনেক সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। তাদের জন্য দুঃসংবাদ। টিকিট না পাওয়া দর্শকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। তবে টিকিট না পাওয়া দর্শকদের জন্য ঢাকা শহরের রবীন্দ্র সরোবরসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে ফেডারেশন।

বাফুফের দেওয়া নির্দেশনা টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনও অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত ৯টায়। দুপুর থেকে রাত পর্যন্ত গ্যালারিতে দর্শকদের জন্য খাবার কিংবা পানীয় কেনার সুযোগ থাকবে কিনা তা বাফুফে থেকে জানানো হয়নি। ম্যাচের আগে জেফারসহ অন্য যারা গান গাইবেন তাদের নির্দিষ্ট সূচিও বলা হয়নি।

এই প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমকে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

/টিএ/এমএস/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী