ইতালি জাতীয় দলে মালদিনি পরিবারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১৪:২৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৪:২৮

বাবা পাউলো মালদিনি ছিলেন ইতালিয়ান ফুটবল আইকন। তার পদাঙ্ক অনুসরণ করে জাতীয় দলে ডাক পড়ে ছেলে দানিয়েল মালদিনির। সোমবার নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচে দানিয়েলের অভিষেকে ইতিহাসে নাম লিখিয়েছে মালদিনির পরিবার। প্রথমবারের মতো ইতালি জাতীয় দলের হয়ে খেললো কোনও পরিবারের তিন প্রজন্ম। 

দানিয়েলের আগে বাবা পাউলো মালদিনি ও দাদা সেজার মালদিনি জাতীয় দলে খেলেছেন। পাউলো মালদিনি আজ্জুরিদের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছিলেন। দাদা সেজার মালদিনি অবশ্য খেলেছেন ১৪টি ম্যাচ। ২৩ বছর বয়সী মোনৎসার অ্যাটাকিং মিডফিল্ডার দাদা, বাবার মতোই মিলানে খেলেছেন। এদিন ম্যাচের ১৬ মিনিট বাকি থাকতে রাসপাদোরির বদলি হয়ে মাঠে নেমে অভিষেক করেছেন তিনি।  এ সময় ছেলের ইতিহাস গড়ার দিন মাঠে উপস্থিত ছিলেন পাউলো মালদিনি। 

ইতালির হয়ে ঐতিহাসিক এক নজির গড়ার পর জুনিয়র মালদিনি বলেছেন, ‘বলা যায় এটা খুবই শক্তিশালী ও ইতিবাচক অনুভূতি। আমি দারুণ খুশি এটা ভেবে যে, বদলি হয়ে নেমেছি, ম্যাচটা ভালো মতো শেষ হয়েছে। দেখে ভালো লাগছে মা-বাবাও এখানে উপস্থিত আছেন। বাড়ি যাওয়ার পর তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলবো।’

ইতালির অন্যতম কিংবদন্তির একজন পাউলো মালদিনি দেশের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন। যা একটা সময় ছিল রেকর্ড সর্বোচ্চ। পরে অবশ্য সেই রেকর্ড নিজেদের করে নিয়েছেন ফাবিও কানাভারো ও পরে জিয়ানলুইজি বুফন। তার বাবা সেজার মালদিনি খেলেছেন ১৯৬০ সালের সময়। 

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি