এমবাপ্পের প্রথম এল ক্লাসিকো, আনচেলত্তি যা বললেন

  স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১২:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৫৩

মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ফুটবলের ধ্রুপদী এই লড়াইয়ের রোমাঞ্চ প্রথমবার গায়ে মাখতে মুখিয়ে কিলিয়ান এমবাপ্পে।  রিয়াাল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, প্রথম এল ক্লাসিকোয় নিজের সেরাটাই দেবেন ফরাসি ফরোয়ার্ড। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটা হবে আজ রাত ১টায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে লা লিগা শিরোপার সম্ভাব্য গতিপথ।  ১০ ম্যাচে ৯ জয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট পিছিয়ে। রিয়াল জিতলে পয়েন্টে কাতালানদের ছুঁয়ে ফেলবে। হেরে গেলে বার্সা ৬ পয়েন্ট এগিয়ে যাবে।

রিয়াল মাদ্রিদ অবশ্য লিগে এখনও হার  দেখেনি। দলটির হয়ে এমবাপ্পেও ৯ ম্যাচে করেছেন ৬ গোল। তবে পারফরম্যান্সে মন ভরাতে পারেননি। মৌসুমের এল ক্লাসিকো যখন দুয়ারে, তখন তাকে নিয়ে ভালো কিছুর আশা করছেন দলটির কোচ আনচেলত্তি, ‘আমরা ওকে নিয়ে সন্তুষ্ট। সে দলের জন্য গোল করছে, এটাই গুরুত্বপূর্ণ। সেরা ফর্মের খোঁজেই সে আছে। অবশ্যই সে ভালো করবে। কারণ, ভালো করার সব গুণ তার মধ্যে আছে।’

এমবাপ্পের প্রথম এল ক্লাসিকো হওয়ায় স্বাভাবিকভাবেই চাওয়া থাকবে অন্যরকম।  কিন্তু আনচেলত্তি বললেন, তাকে কোনও বিশেষ উপদেশ দেননি তিনি, ‘তার সেই অভিজ্ঞতা আছে। বার্সেলোনার বিপক্ষে প্রায়ই খেলেছে। সে ভালো করেই জানে কী করতে হবে। তার নিজের মানের ওপর অনেক আত্মবিশ্বাস আছে। আমরাও আত্মবিশ্বাসী সে দলের জন্য তেমন বিশেষ কিছুই যোগ করবে।’

এই ম্যাচের আগে দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়িয়েছে। ২ গোলে পিছিয়ে পড়েও বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সা তো বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। আনচেলত্তি তাই ভীষণ সতর্ক, ‘ওরা ভীষণ ভালো করছে। ক্লাসিকোর মতো ডার্বিতে ফেভারিট বেছে নেওয়া কঠিন। তবে ভাগ্যক্রমে কেউ কিন্তু আমার ঘুম কেড়ে নিতে পারেনি।’

/এফআইআর/       
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের