বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করাতেই ব্যালন ডি’অর পাননি ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১৩:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৩:৫১

ব্যালন ডি’অরের আগেই ভিনিসিয়ুস জুনিয়র জেনে যান যে এবারের পুরস্কার তার জেতা হচ্ছে না। যে কারণে প্যারিসের অনুষ্ঠানে অংশ নেননি তিনি। তার মতো একই কাজ করেছেন রিয়াল মাদ্রিদের বাকি সদস্যরাও। শোনা যাচ্ছে, তারা অনুষ্ঠানই বয়কট করেছেন। অবশ্য ভিনির পুরস্কার না জেতার পেছনে অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছেন। সেটা মনে করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও। ব্যালন ডি’অর ঘোষণার পর ভিনির প্রতিক্রিয়ায় সেটাই ফুটে উঠেছে। 

মর্যাদাজনক পুরস্কারের তালিকায় দ্বিতীয় হয়েছেন ভিনি। তাকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন স্পেন ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ভিনি নিজের প্রতিক্রিয়া জানান এভাবে, ‘প্রয়োজন পড়লে আমি এমনটা আরও দশবার করবো। তারা এখনও প্রস্তুত নয়।’

ইঙ্গিতবহ পোস্ট করলেও সেটা কিছুতেই বোঝা যাচ্ছিলো না। রয়টার্সের পক্ষ থেকে এর মানে জানতে চাওয়া হলে তার ম্যানেজমেন্ট স্টাফদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত বর্ণবাদের বিরুদ্ধে ভিনির লড়াইকেই এই বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তারা এটাও বিশ্বাস করেন, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই পুরস্কার জেতা হয়নি ভিনির। যেখানে আরও বলা হয়েছে, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা কোনও খেলোয়াড়কে ফুটবল বিশ্ব মেনে নিতে এখনও প্রস্তুত নয়।

২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা স্পেনে বেশ কয়েকবারই বর্ণবাদের শিকার হয়েছেন। যার মধ্যে কমপক্ষে দুটি মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে।  

ভিনি ব্যালন ডি’অর না জিতলেও বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বর্ষসেরা কোচ হয়েছেন কার্লো আনচেলত্তিও।     

/এফআইআর/    
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে