রেকর্ড সংখ্যক এজেন্ডা নিয়ে বাফুফের নতুন কমিটির প্রথম সভা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৯:০২আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৯:০২

গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। তার নেতৃত্বে নতুন কমিটি আগামীকাল শনিবার প্রথম সভা করবে, যেখানে আলোচনা করা হবে পৃথক ২৮টি বিষয় নিয়ে। রেকর্ড সংখ্যক এজেন্ডা বা আলোচ্যসূচির একটি তালিকা প্রকাশিত হয়েছে। এত এজেন্ডা নিয়ে আগে কখনও বৈঠক হয়নি।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। এর সঙ্গে গঠনতন্ত্র সংশোধনের মতো কঠিন বিষয়ও রয়েছে। জেলা ফুটবলের সামগ্রিক বিষয়ও আলোচনা সূচিতে রেখেছেন তাবিথ।

কাজী সালাউদ্দিনের আগের কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকা রেখেছে। তাবিথ এই ব্যাপারে বেশ শক্ত অবস্থানে, দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন। দেনা ও পাওনার বিষয় সুনির্দিষ্ট আলোচ্যসূচি রয়েছে। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা এজেন্ডা হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসিও থাকছে আলোচনায়।

জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদি তো থাকছেই, ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও বাদ যায়নি।

আগামীকাল সকাল সাড়ে দশটায় সভা শুরু হওয়ার কথা। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের