হোটেলে গিয়ে তপু-মিতুলদের যে বার্তা দিলেন বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নতুন কমিটি এসেছে। নতুন কমিটি আসার পরই মালদ্বীপের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। যদিও প্রথম ম্যাচে ভালো করতে পারেনি। সফরকারীদের মুহুর্মুহু আক্রমণে এক গোলে হেরেছে। কিংস অ্যারেনায় বসে খেলা দেখেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আজ বৃহস্পতিবার খেলোয়াড়দের উজ্জীবিত করতে টিম হোটেলে গিয়েছিলেন তিনি।

বাফুফে সভাপতি সেখানে পৌঁছেই সবার সঙ্গে নাস্তা করেছেন। কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, যেন শনিবার বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। দলের ফরোয়ার্ড রাকিব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন সভাপতি এসে আমাদের উজ্জীবিত করে গেছেন। বলে গেছেন গত ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে, সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে। নিজেদের সেরাটা দিয়ে যেন জয় পাই, সে কথাই বলেছেন। আমরাও তাকে বলেছি চেষ্টা করবো পরের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে।’

ঘণ্টাখানেক হোটেলে থেকে তাবিথ আউয়াল শুধু বাংলাদেশ দল নয়, প্রতিপক্ষ মালদ্বীপ দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন । 

দলের অন্যতম ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু বলেছেন,‘‘শুরুতে বাফুফে সভাপতিকে বলেছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ প্রত্যাশা অনুযায়ী ফল দিতে পারিনি। তবে তাকে পাশে পেয়ে এবং অত্যন্ত স্নেহশীল ও ভালোবাসাপূর্ণ আচরণে আমরা যে মুগ্ধ হয়েছি সেই কথা জানিয়েছি। এভাবে বাফুফে সভাপতি আমাদের পাশে থাকলে একদিন কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারবো ইনশাআল্লাহ।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি