পর্তুগালের সঙ্গে ড্র করে শেষ আটে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৪০

‘এ’ লিগের গ্রুপ-১ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। একই গ্রুপ থেকে পর্তুগিজদের সঙ্গে ১-১ ড্র করে শেষ আটে নিশ্চিত করেছে ক্রোয়েশিয়াও।

শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় এই ম্যাচে প্রথম সারির অনেক খেলোয়াড়কেই দেওয়া হয় বিশ্রাম। তাদের মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তার পরেও পর্তুগাল ৩৩ মিনিটে অগ্রগামিতা পেয়েছে। ভিতিনহার পাস থেকে জাল কাঁপিয়েছেন হোয়াও ফেলিক্স।  

শেষ আটে যেতে ক্রোয়েশিয়ার প্রয়োজন ছিল একটি পয়েন্ট। সেই লক্ষ্যে আন্দ্রেজ ক্রামারিচ হতাশ করেন দলকে। বল ক্রসবারে লেগে তার শট প্রতিহত হয়েছে। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে আসে দলটির কাঙ্ক্ষিত গোল। ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার গাভারদিওল জাকিচের ক্রস থেকে বল পাঠান জালে। 

তার পর জয়ের জন্যে আক্রমণ করছিল ক্রোয়েশিয়া। তাদের পথে বাধা হয়ে দাঁড়ান পর্তুগিজ গোলকিপার হোসে সা। 

লিগ ‘এ’ গ্রুপ চারের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে স্পেন। সুইজারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে। অবশ্য লা রোহারা আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করায় এই ম্যাচ পরিণত হয় ডেড রাবারে। তার ওপর সুইজারল্যান্ডেরও স্থান হয়েছে তলানিতে। এই গ্রুপ থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে শেষ আটে গেছে ডেনমার্ক। সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। 

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের