‘স্মোক ফ্লেয়ারের’ জন্য হেরেছে মোহামেডান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২৪, ২৩:৩১আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ২৩:৩১

এক গোলে এগিয়ে গিয়েও চ্যালেঞ্জ কাপের শিরোপা জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং। বসুন্ধরা কিংস প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-১ গোলে ম্যাচ জিতে ট্রফি নিয়ে আনন্দ করেছে। এমন ম্যাচে হারের পর সাদা কালোদের কোচ আলফাজ আহমেদ ‘স্মোক ফ্লেয়ার’ বা রঙিন ধোঁয়াকে দায়ী করেছেন।

মাঠে বিরতির পর ফ্লেয়ার ছোড়ার কারণে খেলা ৯ মিনিট বন্ধ ছিল। তাতেই মোহামেডানের খেলায় ছন্দপতন হয়েছে বলে দাবি করেন আলফাজ, ‘খেলা ওই সময় স্থগিত হওয়ায় আমার দলের ছন্দপতন হয়েছে। এরপর আর ফিরতে পারিনি। পরিস্থিতি কিংসের পক্ষে যায় এবং তারা ভালো খেলে ম্যাচটি নিজেদের করে নেয়।’

কিংস অ্যারেনায় কিংসকে হারানো বেশ কঠিন। আলফাজ তাই বলেছেন,  ‘দেশের অন্য সব মাঠের চেয়ে এই মাঠে ভিন্নতা রয়েছে। এখানে অতিমাত্রায় পানির ব্যবহার করা হয়। অন্য দলগুলো যে মাঠে অনুশীলন করে এবং খেলে সেসবের সঙ্গে ভিন্নতা রয়েছে অনেক।’

মোহামেডানের অধিনায়ক মালির ফুটবলার সুলেমান দিয়াবাতের কথা, ‘আমরা প্রথমার্ধে ভালোই খেলেছিলাম। দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা রাখতে পারিনি। তারা ভালো খেলেছে এবং জিতেছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
৯০ বছরে মোহামেডান, হচ্ছে ইউরোপীয় আদলের ফ্যান ক্লাব
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী