মায়োর্কাকে গুঁড়িয়ে জয়ে ফিরলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০

গত শনিবার লাস পালমাসের কাছে লা লিগায় হেরে যায় বার্সেলোনা। লিগে তিন ম্যাচ জয়খরায় থাকা কাতালান জায়ান্টরা মঙ্গলবার গোল উৎসব করলো।

এস্তাদিও মায়োর্কা সন মোয়াজে রাফিনিয়া জোড়া গোল করেছেন। ৫-১ গোলে বার্সা হারিয়েছে মায়োর্কাকে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো তারা। দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ (৩৩)। ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

১২তম মিনিটে স্বাগতিকদের হাস্যকর ভুলে এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেস খোলেন গোলমুখ। যদিও বিরতির ঠিক আগে কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরান মায়োর্কা স্ট্রাইকার ভেদাত মুরিকি।

১-১ এ সমতায় হাফটাইম শেষ করে দুই দল। বিরতির পর ফিরে উড়েছে বার্সা। বক্সের মধ্যে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে লিড এনে দেন রাফিনিয়া।

৭৪তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে রাফিনিয়া ব্যবধান আরও বাড়ান। বদলি নামা ফ্রেঙ্কি ডি ইয়াং ও পাও ভিক্তর গোল উৎসবের খাতায় নাম লেখান।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের