১০জনের মোহামেডান হারলো রাজনের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

প্রিমিয়ার লিগে ১০জন নিয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে জিতেছিল মোহামেডান স্পোর্টিং। ফেডারেশ কাপেও একই পরিস্থিতির মুখোমুখি হলো তারা। কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি। আক্রমণে এগিয়ে থেকেও বরং ম্যাচ হারতে হয়েছে। ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রহমহগঞ্জ।

মঙ্গলবার কিংস অ্যারেনাতে ‘বি’ গ্রুপে পুরো ম্যাচের অধিকাংশ সময়ে মোহামেডানের দাপট চলতে থাকে। ইমানুয়েল সানডে-আরনেস্ট বোয়েটাংরা সুযোগ পেয়েও গোলের দেখা পাননি। রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ একাই তিনটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন।  ম্যাচের ১৩ মিনিটে মোহামেডান সুযোগ পায়। জিসানের ক্রসে বোয়েটাংয়ের হেড মামুন আলিফ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। পরের মিনিটে মুজাফফরভের কর্নারে বোয়েটাংয়ের হেড ক্রসবারে লেগে প্রতিহত হলে হতাশ হতে হয় সমর্থকদের। ১৫ মিনিটে সানডের ভাসিয়ে দেওয়া বলে বোয়েটাংয়ের হেড গোলকিপার বসে পরে সেভ করেছেন।  পরের মিনিটে রহমতগন্জেরর স্যামুয়েল বোয়েটাংয়ের শট এক ডিফেন্ডার ব্লক করেন।

২৯ মিনিটে সানডে বক্সের ভিতরে বল নিয়ে কিছু করার আগে দৌড়ে এসে মামুন আলিফ বল তালুবন্দী করেছেন। যোগ করা সময়ে মোহামেডানের একজনের হেড মামুন আলিফ তালুবন্দী করেন। বিরতির পরও মোহামেডানের দাপট চলতে থাকে। ৬১ মিনিটে সানডের দুর্বল শট গোলকিপার জায়গায় দাঁড়িয়ে তালুবন্দী করেন। ৬৯ মিনিটে মুজাফফরভের বুলেট গতির শট ক্রস বারের একটু ওপর দিয়ে গেলে আবারও হতাশ হতে হয় তাদের।

৭৫ মিনিটে তো বক্সের ভেতরে থেকেও ইমানুয়েল সানডে ফাঁকায় ভলি শট নিতে পারেননি। ৮৩ মিনিটে অনেকটাই ধারার বিপরীতে গোল পায় রহমতগঞ্জ। বক্সে ঢুকে রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে এক ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করেন রাজন।

দুই মিনিট পর মোহামেডান ১০ জনের দলে পরিণত হয়। মোস্তফা কারবাহা কিছু একটা বলছিলেন, সেটি সহ্য না হলে ডান হাত দিয়ে মুখে আঘাত করেন শান্ত। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান তাকে। বাকি সময়টুকু ১০ জন নিয়ে খেলে মোহামেডান হার নিয়ে মাঠ ছাড়ে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে