২০৩০ বিশ্বকাপের আয়োজক তিন দেশ, ২০৩৪ সালে হবে সৌদি আরবে

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ২২:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৮

অনেকটা নিশ্চিত হয়েই ছিল। অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। ২০৩০ সালের আসরটির যৌথ আয়োজক হয়েছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। 

মধ্যপ্রাচ্য থেকে দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে সৌদি আরব। ২০২২ সালে প্রথমবার সেটি আয়োজন করেছে কাতার। 

২০২৩ সালেই ফিফা ঘোষণা করেছিল ২০৩৪ সালের আসরটি এশিয়া কিংবা ওশেনিয়া অঞ্চলে হবে। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন তখন থেকেই সৌদি আরবের পক্ষে নিজেদের সমর্থন দিয়ে গেছে। যৌথভাবে আয়োজনের জন্য নাম উঠেছিল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার। কিন্তু পরে যৌথ বিডটা বাদ পড়ে। তাছাড়া ফিফা ২০২৩ সালেই জানিয়েছিল, দুটি আসরে বিড হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এই দুই আসরে সম্ভাব্য আয়োজকদের নিয়ে সংশয়ের অবকাশ ছিল না। 

ফিফা কংগ্রেসের সভায় ভোটাভুটির পরই আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত হয়েছে। ফিফার ২১১ সদস্য দেশের প্রতিনিধি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন। 

সভায় আরও সিদ্ধান্ত হয় ২০৩০ সালের আসরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন। বৈশ্বিক টুর্নামেন্টটি প্রথমবার আয়োজিত হয়েছিল ১৯৩০ সালে। যার আয়োজক ছিল উরুগুয়ে। 

সভায় আয়োজকদের নাম ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
ইরানের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই হলো না ‘বিতর্কিত’ আজমুনের 
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেলো জি এন্টারটেইনমেন্ট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি