ইন্টার মিলানকে রুখে দিয়েছে রামোসদের মন্টেরি

  স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫, ১০:০০আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:১৯

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। শুরুর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মেক্সিকান ক্লাব মন্টেরি। 

রোজ বোল স্টেডিয়ামের ৪০ হাজার ৩১১ দর্শকের সামনে ঘাম ঝরাতে হয়েছে ইন্টার মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তারা। বল দখলে তাদের আধিপত্য থাকলেও গোল মুখে সেটা কাজে লাগাতে পারেনি। অথচ শুরু থেকে তাদের দাপট ছিল চোখে পড়ার মতো। বেঞ্জামিন পাভার্দ ৮ মিনিটের মাথায় গোলের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য তার শট চলে যায় বারের ওপর দিয়ে। 

শুরুর দিকে ইন্টার চাপ তৈরি করলেও ২৫ মিনিটের মাথায় তাদের কাঁপিয়ে দেয় মন্টেরি। কর্নার থেকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রামোস হেড করে জাল কাঁপিয়ে দেন। তার পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে মিলান। প্রথমার্ধে পেনাল্টির আবেদনও করে। কিন্তু ভার রিভিউতে বেঁচে যায় মন্টেরি। শেষ পর্যন্ত ৪২ মিনিটে সমতা ফেরায় ইন্টার মিলান। গোল করেন লাউতারো মার্টিনেজ।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে ছিল ইন্টার মিলানের। অপর দিকে মন্টেরির লক্ষ্য বরাবার শটও ছিল মাত্র একটি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে মার্টিনেজ ভেবেছিলেন আবারও বোধহয় জালে বল পাঠিয়েছেন তিনি। কিন্তু অফসাইডে বাতিল হয় তা। শেষ দিকে দুই দলই অল্পের জন্য গোলের সুযোগ হাতছাড়া করেছে। মার্টিনেজ অবশ্য যোগ হওয়া সময়ে দেখেছেন হলুদ কার্ড। 

মন্টেরিকে শুরুতে এগিয়ে দেওয়া রামোস ম্যাচের পর বলেছেন, ‘ওরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট, দারুণ প্রতিপক্ষ। আমরা জানতাম শারীরিকভাবে ম্যাচটা কতটা চাহিদাসম্পন্ন হবে।’

এদিকে, নিষ্প্রাণ ড্রয়ে টুর্নামেন্ট শুরু করেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডও। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তাতে ব্রাজিলিয়ান ক্লাবটি টুর্নামেন্টে তাদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী