আসন ফাঁকা ৫০ হাজার, জিতে চেলসি কোচ বললেন, ‘অদ্ভুত পরিবেশ’

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৫, ০৯:২১আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:২০

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চেলসি। লস অ্যাঞ্জেলস এফসিকে ২-০ গোলে হারিয়েছে উয়েফা কনফারেন্স লিগ জয়ীরা। অবশ্য আটলান্টায় তাদের জয়ের দিনে প্রায় দর্শকহীন ছিল মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। ৭১ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের আসন ফাঁকা ছিল প্রায় ৫০ হাজারের মতো! এমন পরিবেশে জয়ের পর চেলসি কোচ এনজো মারেস্কা বলেছেন, পরিবেশটা ছিল অদ্ভুত! 

প্রায় দর্শকহীন হওয়াতে কোনও কিছুই টের পাওয়া যায়নি। মারেসকা পরে সাংবাদিকদের বলেছেন, ‘আবহটা অদ্ভুত মনে হয়েছে। কারণ স্টেডিয়ামতো প্রায় ফাঁকা ছিল, সব আসন পূরণ হয়নি। তবে আমরা যেহেতু পেশাদার, এই ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে হয়।’

ম্যাচের দুটি গোল করেছেন নেতো (৩৪ মিনিট) ও এনজো ফার্নান্দেস (৭৯ মিনিট)। চেলসি কোচ বলেছেন, তাদের ধারণা ছিল অনেক বেশি দর্শক হবে। প্রথম ম্যাচে সেটা না হলেও পরের ম্যাচে তেমনটা হবে বলে আশা করছেন তিনি। ফিলাডেলফিয়ায় তাদের প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গো, ‘এই ম্যাচের জন্যও আমরা প্রস্তুত। আশা করি এই ম্যাচটা ভালো হবে। কারণ, আমরা জানি ব্রাজিলিয়ান দলগুলো অনেক অনেক দর্শক টেনে আনে।’

ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর পর থেকেই আলোচনায় কতটা দর্শক টানবে এই টুর্নামেন্ট। কারণ টিকিট বিক্রি ভীষণ ধীর গতির।  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি