বাংলাদেশ দলে জায়গা পাওয়া নোভার জোড়া গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

প্রিমিয়ার ফুটবল লিগে দুটি ম্যাচে ফল নিষ্পত্তি হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি জয় পেয়েছে।

শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সেনেগালের চিক সেনে একাই দুই গোল করে দলকে জয় এনে দেন।

ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। শেষ মিনিটে তিনি বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে দ্বিতীয় ও শেষ গোল করে চট্টগ্রামের দলের হার সুনিশ্চিত করেন।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। ওমর সার ৫২ মিনিটে গোলমুখ খোলেন। সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন।

ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার দেখলো। ফর্টিস তিন ম্যাচে প্রথম জয়ে চার পয়েন্ট পেয়েছে। ইয়ংমেন্স টানা তৃতীয় হারের লজ্জা পেয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী