স্লটের নিষেধাজ্ঞার মাঝেই সেমিতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১০

কার্ড নিষেধাজ্ঞায় সাইড লাইনে দাঁড়াতে পারেননি কোচ আর্নে স্লট। তার পরও ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তার দল লিভারপুল। সেন্ট ম্যারি স্টেডিয়ামে তারা সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে। 

প্রথমার্ধেই লিভারপুলকে নিয়ন্ত্রণ এনে দেন নুনেজ ও হার্ভি এলিয়ট। ২৪ ও ৩২ মিনিটে গোল করেন তারা। অবশ্য ৫৯ মিনিটে সাউদাম্পটনের হয়ে আর্চার একটি গোল শোধ দিয়ে আশার সঞ্চার করেছিলেন। লাভ হয়নি শেষ পর্যন্ত। 

সাইড লাইনে থাকতে না পারলেও লিভারপুল কোচ ম্যাচ দেখেছেন প্রেসবক্সে বসে। শিষ্যদের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘আমাদের এই ট্রফি ডিফেন্ড করতেই হবে। কারণ গত মৌসুমে এটা আমরা জিতেছি। তাই প্রতিটি লিগেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এটাও তার অন্যতম। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আমরা দারুণ খুশি।’ 

লিগ কাপের শেষ চারে উঠেছে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড। গানাররা অবশ্য শুরুতে গোল হজম করেও ৩-২ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন গাব্রিয়েল জেসুস। ৪ মিনিটে মাতেতার গোলে এগিয়ে যায় প্যালেস। তার পর ৫৪, ৭৩ ও ৮১ মিনিটে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেন জেসুস। ৮৫ মিনিটে এনকেতেয়াহ একটি গোল শোধ দিলেও স্কোর লাইন ৩-২ থেকেছে। নিউক্যাসল কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩-১ গোলে।

  /এফআইআর/  
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ