অ্যাস্টন ভিলার মাঠেও হারলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২০:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

দুর্দশার সাগরে হাবুডুবু খাচ্ছে ম্যানচেস্টার সিটি। হাঁপ ছাড়তে পারলো না অ্যাস্টন ভিলার মাঠেও। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি হার দেখলো চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা। 

ভিলা সিটিজেনদের হারালো ২-১ গোলে। সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে এটি পেপ গার্দিওলার দলের নবম হার। এই সময়ে একটি জয় ও দুটি ড্র করেছে তারা।

১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেলো ম্যানসিটি। তাদেরকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেলো ভিলা।

দুই অর্ধে দুটি গোল হজম করেছে ম্যানসিটি। ১৬ মিনিটের মাথায় জন ডুরান স্বাগতিকদের লিড এনে দেন। প্রায় মাঝমাঠ থেকে মর্গান রজার্স বল পায়ে নিয়ে সিটির বক্সের দিকে এগোতে থাকেন। ডুরানকে পাশে পেয়ে তাকেই পাস দেন, তারপর জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধে ডুরানের একটি গোল অফসাইডে বাতিল হলেও ভিলা ঠিক ব্যবধান দ্বিগুণ করেছে। বক্সের বাইরে থেকে জন ম্যাকগিনের সঙ্গে পাস বিনিময় করেন রজার্স। তারপর বক্সে ঢুকে গোলকিপারের ডানপাশ দিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। ৬৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ দখলে নেয় স্বাগতিকরা।

ম্যানসিটি একটি গোল শোধ দিয়েছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ফিল ফডেন করেন গোল। এর আগে ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একাধিক সেভে সিটিকে হতাশ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম