বাফুফেতে নতুন ভূমিকায় সাফজয়ী কোচ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯

আগে থেকে কথা চলছিল। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এবার মেয়েদের কোচ হিসেবে নয়,  বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এই দায়িত্ব নতুন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে ২০২২ সাফজয়ী কোচ বলেছেন,‘নতুনভাবে আবার এখানে (বাফুফে) আসলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করতে পারবো। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।’

২০২৩ সালের মে মাসে মেয়েদের দায়িত্ব ছাড়ার সময় গোলাম রব্বানী বলেছিলেন, স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। এবারও এই প্রশ্ন তাই সামনে চলে এসেছে। বাফুফের নতুন কমিটি অবশ্য সে বিষয়ে আশ্বস্ত করেছে বলেই জানালেন গোলাম রব্বানী ছোটন, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহ-সভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ফুটবলারদ্রর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাবো।’ 

বর্তমানে বন্ধ আছে এলিট একাডেমির কার্যক্রম। অচিরেই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।  

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম