অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইতালিয়ান সুপার কাপ জিতেছে এসি মিলান

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৭

শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল এসি মিলান। তার পর অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানো। যোগ হওয়া সময়ে গোল তুলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয়ে ইতালিয়ান সুপার কাপ ঘরে তুলেছে তারা। ফাইনালে ইন্টার মিলানকে তারা ৩-২ গোলে হারিয়েছে।

রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটিতে ম্যাচটা প্রাণ খুঁজে পায় প্রথমার্ধের শেষ মিনিটে। মেহেদী তারেমির ক্রস থেকে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির দুই মিনিট পর ইন্টার নিজেদের আরও এগিয়ে নেয়। স্টেফান দি ভ্রিজের লং বল থেকে এবার জাল কাঁপান তারেমি। 

মিলান অবশ্য তার পরই ম্যাচের দৃশ্যপটে বদল আনে। রাফায়েল লিয়াওকে মাঠে নামালে দ্রুতই ফ্রি কিক আদায় করে নেন তিনি। তার পর বাঁকানো শটে দলকে ম্যাচে ফেরান হার্নান্দেস। প্রাণ পেয়ে মিলান তার পর সমতা সূচক গোলের জন্য উঠে পড়ে লাগে। কিন্তু ইন্টার গোলকিপার ইয়ান সোমারের দারুণ সেভ হতাশ করে তাদের। ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ইন্টারেরও। কিন্তু ব্যর্থ হয় তারা। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পায় মিলান। ইন্টারের তিন খেলোয়াড় দিয়ে ঘেরাও হওয়ার পরও দারুণ শটে জাল কাঁপান পুলিসিক। 

তারপর মনে হচ্ছিল, ম্যাচটা বুঝি শুটআউটে যাবে। যেহেতু অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর নিয়ম নেই। মিলান তাই জয়ের জন্য চাপ বাড়াতে থাকে। যার পুরস্কারও পেয়ে যায় যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে। গোল মুখে বদলি লিয়াওয়ের দেওয়া পাস থেকে মুহূর্তের এক গোলে ইন্টারের হৃদয় ভাঙেন আরেক বদলি খেলোয়াড় আব্রাহাম। 

ব্যর্থ হওয়ায় টানা চারবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়তে পারেনি ইন্টার। তবে মিলান শিরোপা জেতায় ইন্টারের আটবার এই প্রতিযোগিতা জয়ের কীর্তিতে তারা ভাগ বসাতে পেরেছে।

  /এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে