হারের পর পিউমার বলকে কাঠগড়ায় দাঁড় করালেন আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ১১:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:২৩

ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে হার দেখেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড তাদের ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার বিশ্বাস, তার পরেও ফাইনালে যেতে পারবে তার দল। অবশ্য হারের পর তিনি ব্যবহৃত বল নিয়ে সমালোচনা করেছেন।  

ম্যাচের দুটি গোল করেছেন নিউক্যাসলের অ্যালেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডন। অথচ পুরো ম্যাচে আর্সেনাল ২৩টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৩টি। গাব্রিয়েল মার্টিনেল্লির শট গিয়ে আঘাত করেছে পোস্টে। কাই হাভার্টজ হেড করেন লক্ষ্যের অনেক বাইরে।   

সুযোগগুলো হাতছাড়া হওয়া নিয়ে প্রশ্ন করা হলে আর্তেতা তখন ব্যবহৃত বলকে কাঠগড়ায় দাঁড় করান, ‘আমরা অনেক গুলো শট বারের ওপর দিয়ে মেরেছি। এটা বলতে হবে, এই বলটা বাতাসে অনেক ভাসে। তবে শেষ পর্যন্ত যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে।’

লিগ কাপে ব্যবহৃত বলটি পিউমার তৈরি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাইকির বল দিয়ে খেলা হয়। সেজন্যই পার্থক্যের কথা তুলেছেন আর্তেতা, ‘এটা সম্পূর্ণ ভিন্ন। প্রিমিয়ার লিগের বল থেকে এটাতে অনেক পার্থক্য। এটা যেহেতু বেশি ভাসে, তাই এই বলটাতে অভ্যস্ত হতে হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের