২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচিং ছাড়বেন দেশম

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ১২:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২৭

ফ্রান্স জাতীয় ফুটবল দলে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কোচ দিদিয়ের দেশম। অবশেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফ্রান্সের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২৬ সালের পর আর চুক্তি নবায়ন করবেন না তিনি। খবরের সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

দেশমের বর্তমান চুক্তি আগামী বিশ্বকাপের পর পর্যন্ত চলবে। সেজন্য অবশ্য কোয়ালিফাই করতে হবে লে ব্লুদের। 

৫৬ বছর বয়সী দেশম ফ্রান্সের দায়িত্ব বুঝে পান ২০১২ সালে। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ ঘরে তুলেছে কিলিয়ান এমবাপ্পেরা। তার আগে ঘরের মাঠে খেলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাবেক ফরাসি অধিনায়কের অধীনে ফ্রান্স আবারও বিশ্বকাপের ফাইনাল খেলে ২০২২ সালের আসরে। সেবার অবশ্য আর্জেন্টিনার কাছে শুটআউটে হেরে যায় তারা। 

মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায়, দেশম নিজেই এই ব্যাপারে বুধবার ঘোষণা করবেন। তার আগে ফরাসি ফুটবল প্রধান ফিলিপে দিয়ালো রয়টার্সকে বলেছেন, বিশ্বকাপের পর আর থাকতে রাজি নন দেশম, ‘২০২৬ সালে মেয়াদের পর সে চলে যাবে।’

ফ্রান্সের কোচ হওয়ার আগে যে কয়টি ক্লাবের কোচ ছিলেন, প্রতিটিতেই ট্রফি জিতেছেন দেশম। তার পর ফ্রান্সের কোচ হয়ে ২০২১ সালে জিতেছেন নেশন্স লিগ। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে জিতেছেন বিশ্বকাপ। তার পর ২০০০ সালে ইউরো। ওই দুই আসরেই অধিনায়ক ছিলেন তিনি। 

/এফআইআর/     
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী