প্রতিপক্ষ খেলোয়াড়কে লাল কার্ড না দেওয়ায় ক্ষুব্ধ লিভারপুল কোচ!

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৫, ১৪:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে হার দেখেছে লিভারপুল। তাদের ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। অবশ্য হারটাও লিভারপুল কোচ আর্নে স্লটকে এতটা পোড়াচ্ছে না। তাকে ক্ষুব্ধ করে তুলেছে একমাত্র গোলদাতা লুকাস বার্জভালকে লাল কার্ড না দেওয়ায়!  

স্লটের মতে, ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখার কথা ছিল বার্জভালের। টটেনহামের এই খেলোয়াড় অবশ্য লিভারপুল ডিফেন্ডার কস্তাস সিমিকাসকে বাজেভাবে ট্যাকল করে ফেলে দিয়েছিলেন। ওই চ্যালেঞ্জে সিমিকাসকে মাঠ ছেড়ে যেতে হলেও রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল কার্ড দেখানোর বদলে কাউন্টার অ্যাটাকের ইঙ্গিত দেন। মূলত এই ঘটনার পরই একমাত্র গোলটি পায় টটেনহ্যাম। লিভারপুল কয়েক সেকেন্ড পর বলের পজেশন হারালে টটেনহাম সিমিসকাসের ফাঁকার সুযোগ নিয়ে ৮৬ মিনিটে গোল আদায় করে নেয়। আর সোলানকির পাস থেকে সেই গোলটি করেছেন আগেই একবার হলুদ কার্ড দেখা সিমিসকাস! আর এই কারণে ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্লট, ‘ওই একটি সিদ্ধান্ত ম্যাচের ওপর ভীষণ প্রভাব ফেলেছে। চতুর্থ অফিশিলিয়াল আমাকে জানিয়েছে, ঠিক কী কারণে তার এটাকে দ্বিতীয় হলুদ কার্ডের মতো অপরাধ মনে হয়নি। কারণটা তিনি রেফারির কাছ থেকে শুনেছেন বলেই এমন হয়েছে। আসলে ওই সময় প্রতিটি কোচই ফ্রি কিকের চেয়ে দ্বিতীয় হলুদ কার্ড চাইবেন।’

স্লট তার পর ঘটনাটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন এভাবে, ‘স্পাররা সম্ভবত নিউক্যাসলের বিপক্ষে ঘটে যাওয়া কিছু সিদ্ধান্তে খুশি ছিল না। আর সেজন্যই এই ম্যাচে কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে দিয়েছে। যেটা অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যের।’

টটেনহাম কোচ আঙ্গে পোস্তেকগলু অবশ্য ঘটনাটা ভিন্ন চোখে দেখছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল লাল কার্ড না দেখায় বার্জভাল আসলেই ভাগ্যবান কিনা। জবাবে তিনি বলেছেন, ‘দারুণ প্রশ্ন। কিন্তু উত্তরটা হচ্ছে ব্যাপারটা মোটেই তেমন না।’

   /এফআইআর/ 
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে