সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ২২:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২২:২৬

সরকার পরিবর্তনের পর পাঠ্যবইয়ে বিভিন্ন অধ্যায়ে বদল আসছে। এই যেমন সপ্তম শ্রেণীর পাঠ্যবই ‘ইংলিশ ফর টুডে’তে খেলাধুলা বিষয়ক অধ্যায়ে যুক্ত করা হয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, দাবাড়ু রানী হামিদ ও নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে।

একই অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে কাজী সালাউদ্দিন, সাকিব আল হাসান আর শচীন টেন্ডুলকারকে। 

জামাল, রানী ও নিগারের সঙ্গে নতুন পাঠ্যবইয়ে আগের মতোই আছেন পাঁচ কিংবদন্তি ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মজুমদার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা ও টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস।

পাঠ্যবইয়ে নিজের নাম দেখে ফেসবুকে জামাল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ আরও লিখেছেন, ‘বাংলাদেশজুড়ে সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে আমি থাকবো জানতে পেরে গর্বিত। লাখ লাখ স্কুল শিক্ষার্থী পড়বে এবং কিছুটা হলেও জানতে আমি কে এবং কী ছিলাম।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান