সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ০৮:১৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২০

আগের দিন অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। বহুল আকাঙ্ক্ষিত এল ক্লাসিকো দেখার আশায় পরের দিন রিয়াল মাদ্রিদের জয়ও কামনা করছিলেন ভক্তরা। তাদের হতাশ করেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদ ক্লাব।

ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হওয়ার পর জুড বেলিংহ্যাম গোলমুখ খোলেন। নিচু শটে জাল কাঁপান ইংলিশ মিডফিল্ডার। মায়োর্কা ডিফেন্ডার মার্তিন ভালজেন্ত স্টপেজ টাইমে আত্মঘাতী গোল করলে ব্যবধান বাড়ে। তারপর রদ্রিগো করেন শেষ গোল।

রেকর্ড ছোঁয়া ১৪তম সুপারকাপ জিততে মাদ্রিদ ক্লাব রবিবার বার্সেলোনার বিপক্ষে খেলবে। এনিয়ে টানা তৃতীয়বার এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আনচেলত্তির দল গত বছর এই শিরোপা জিতেছিল, তার আগে ২০২৩ সালে রেকর্ড ১৪তম ট্রফি হাতে নেয় বার্সা। 

গতবারের কোপা দেল রে ফাইনালিস্ট মায়োর্কা বেশ ভালোভাবে প্রথমার্ধে নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল। লুকাস ভাসকেস ও বেলিংহ্যামের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তাদের কিপার ডোমিনিক গ্রেইফ।

অবশেষে দলগত প্রচেষ্টায় ৬৩তম মিনিটে স্লোভাকিয়ান কিপারকে পরাস্ত করতে পারেন বেলিংহ্যাম। রদ্রিগোর হেড পোস্টে লেগে ফিরে এলে কিলিয়ান এমবাপ্পের শট ফিরিয়ে দেন গ্রেইফ। তারপর আর বেলিংহ্যামকে ঠেকাতে পারেননি তিনি।

রিয়াল তাদের লিড বাড়াতে আক্রমণের ধার বাড়ালেও ব্যর্থ হয়েছে। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে ভালজেন্ত মাদ্রিদের বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের শট নিজেদের জালে জড়িয়ে দেন।

তিন মিনিট পর রদ্রিগো স্কোর ৩-০ করেন। ভাসকেসের ক্রসে বক্সের মধ্যে থেকে গোল করে ২৪তম জন্মদিন উদযাপন করেন স্প্যানিশ তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের