টটেনহামকে হারিয়ে আর্তেতা বললেন, ‘আর্সেনাল শিরোপা লড়াইয়ে রয়েছে’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫

আর্সেনালের নর্থ লন্ডনের প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পার। প্রিমিয়ার লিগে স্পারদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছে তারা। শুরুতে পিছিয়ে পড়েও গানাররা জয় তুলে নিয়েছে ২-১ গোলে। দুর্দান্ত সেই জয়ের পর আর্সেনাল কোচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, শিরোপা লড়াইয়ে আছে তার দল। 

দারুণ এই জয়ের পর আর্সেনাল টেবিলের দুইয়ে ফিরেছে। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। তিনে নেমে গেছে নটিংহ্যাম ফরেস্ট। তাদের অর্জন ৪১। ৪৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। আর্সেনাল তাদের শিরোপার আশা পুনরুজ্জীবিত করতে লিভারপুলের সঙ্গে ব্যবধান চারে নামিয়েছে। 

এমিরেটস স্টেডিয়ামে শুরুতে ২৫ মিনিটে স্পারদের এগিয়ে দিয়েছিলেন সন হিউং মিন। তার পর স্পারদের আত্মঘাতী গোলে সমতা ফেরায় আর্সেনাল। প্রথমার্ধের বিরতির আগে গানারদের জয়সূচক গোলটি এনে দেন লিয়ান্দ্রো ট্রসার্ড। জয়ের পর আর্তেতা বলেছেন, ‘আমার মনে হয় চাঞ্চল্য সৃষ্টি করতে পেরেছি।’

গত সপ্তাহটা মোটেও ভালো যায়নি আর্সেনালের। নিউক্যাসল ইউনাইটেডের কাছে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে হেরেছে ২-০ গোলে। তার পর তো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে শুটআউটে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে। তাতে মৌসুমে খালি হাতে ফেরার শঙ্কা জাগায় ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে থাকা নিয়ে এক প্রশ্নে আর্সেনাল কোচ বলেছেন, ‘আমরা অবশ্যই লড়াইয়ে আছি। তবে এখনও খেলা অনেক বাকি। আমরাও দেখছি প্রতিটা দলের জন্য জয় পাওয়া কতটা কঠিন।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি