‘নেইমারকে ছাড়া বিশ্বকাপ জেতার সুযোগ নেই ব্রাজিলের’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:১৮

১৫ মাস হয়ে গেলো ব্রাজিলের জার্সি পরেননি নেইমার। ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি। তারপর থেকে মাঠের বাইরে। সেখান থেকেই ২০২৬ বিশ্বকাপে চোখ রাখছেন ব্রাজিলের অধিনায়ক। যে করেই হোক, ব্রাজিল স্কোয়াডে থাকতে চান। সেলেসাও লিজেন্ড রোমারিও বিশ্বাস করেন, নেইমার থাকলেই কেবল দুই যুগের বিশ্বকাপ ট্রফি খরা ঘুচাতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইনজুরির কারণে দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছেন নেইমার। ব্রাজিলের শীর্ষ গোলদাতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদি ক্লাব আল হিলাল ২০২৫-এর চুক্তি শেষেই তার সঙ্গে সম্পর্ক শেষ করছে। পরবর্তী ফুটবল মৌসুমে তাকে কোথায় দেখা যাবে, তা নিয়ে চলছে ধোঁয়াশা।

তাছাড়া বিশ্বকাপ বাছাইয়েও ঘাম ছুটছে ব্রাজিলে। ১০ দলের কনকাকাফ গ্রুপে পঞ্চম স্থানে তারা, যেখানে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে মূল পর্বে। হোঁচট খেলেই বিপদে পড়তে হতে পারে ২০০২ বিশ্বকাপে সবশেষ ট্রফি জেতা ব্রাজিল। সাউথ কোরিয়া-জাপানে অনুষ্ঠিত ২৩ বছর আগের আসরের পর থেকে এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য ২০১৪ সালের সেমিফাইনাল, বাদবাকি সময়ে কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারেনি তারা।

এবার সেই খরা কাটবে বিশ্বাস রোমারিওর। তবে নেইমারকে সঙ্গে রাখতে হবে। একটি পডকাস্টে ব্রাজিলিয়ান লিজেন্ড বলেছেন, ‘পরের বিশ্বকাপ জেতার একটি উপায় আছে ব্রাজিলের, তারা যদি নেইমারকে নেয়। ৬২ তে গারিনচা, ৭০ এ পেলে, ৯৪ এ রোমারিও এবং ২০০২ এ রোনালদোর কারণে জিতেছিল ব্রাজিল। এবার যদি নেইমারকে সঙ্গে না নেয়, তাহলে জিততে পারবে না তারা।’

আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ বাছাই খেলবে ব্রাজিল। ওই দুটি ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না তা অনিশ্চিত। ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তিনটি বিশ্বকাপ খেলা নেইমার ইতোমধ্যে ঘোষণা দিচ্ছেন, আগামী বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি